মালদা

তৃণমূল কর্মীর দোকান ঘর দখল করাকে কেন্দ্র করে কংগ্রেস ও তৃণমুল সংর্ঘষ, আহত এক

তৃণমূল কর্মীর দোকান ঘর দখল করাকে কেন্দ্র করে কংগ্রেস ও তৃণমুল সংর্ঘষ। ঘটনায় তৃণমূল কর্মীর হাত পা ভেঙে খুনের চেষ্টার অভিযোগ কংগ্রেস আশ্রিত দুস্কৃতিদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানার ১৭মাইল এলাকায়। আহত তৃণমূল কর্মীর নাম মুরসেদ সেখ। অভিযুক্ত রহিম শেখ ও তার দলবল পলাতক।
             

        জানা গিয়েছে, এই এলাকায় মুরসেদ শেখ তৃণমূল কর্মী বলে পরিচিত। ওই এলাকায় মুরসেদ দোকান ঘর তৈরি করছিলো। সেই সময় এলাকার কংগ্রেস আশ্রিত দুস্কৃতি রহিম শেখ ওই দোকান ঘর ভেঙে নিজে দখল করতে যায় বলে অভিযোগ। এই নিয়ে তাদের সঙ্গে বচসা শুরু হয়। এরপর রহিম ও তার দলবল নিয়ে মুরসেদের ওপর লাঠি রড নিয়ে চরাও হয়ে মারধর শুরু করে। এতে মুরসেদের পা ও হাত ভেঙে যায়। ঘটনায় স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। তার পা ও হাতে আঘাত গুরুত্বর থাকায় তাকে মালদা মেডিক্যালে কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনায় রহিম সহ ৫জনের নামে বৈষ্ণবনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ।